Monday, May 18, 2026

ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

Date:

Share post:

আইএসএল(ISL) নিয়ে জট কাটছে।  বছর শেষে  অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কাটছে। শুক্রবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মেগা মিটিং ছিল, বৈঠকের পর জট কাটার আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার আইএসএলের রোডম্যাপ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) কমিটির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিল ১৩টি ক্লাব এবং ইন্টার কাশীর প্রতিনিধিরা। কিন্তু ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি এই  বৈঠকে অংশ নেয়নি।

মিটিংয়ের পর জট খোলার একটা আভাস পাওয়া যাচ্ছে। আইএসএলের(ISL) শেয়ার ভাগ হবে একাধিকভাগে, ক্লাব ৫০ শতাংশ, ফেডারেশন -১০ শতাংশ, কমার্শিয়াল পার্টনার-৩০, বাকি ১০ শতাংশ প্রেফারেন্সিয়াল রেভিনিউ শেয়ার থাকবে।

এভাবে প্রস্তাব আগামী দিনে গৃহীত হলে ক্লাবগুলির আপত্তি থাকার কথা নয়। এফএসডিএল আর ক্লাবরা এটাই তো চাইছিল এতদিন ধরে।২৯ ডিসেম্বর সম্ভবত এই বছরের লিগের তারিখ জানা যেতে পারে।

আইএসএল আয়োজন নিয়ে ফেডারেশনের তরফে ২০ বছরের একটি নকশা প্রস্তাব দেওয়া হয় ৷ বৈঠকে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেক মরশুমে ফ্র্যাঞ্চাইজিগুলো ফি বাবদ এক কোটি টাকা করে দেবে ৷ যদিও লিগ চলবে ‘সেন্ট্রাল অপারেশনাল বাজেট’-এর উপর নির্ভর করে ৷ যা তৈরি হবে লিগের সমস্ত স্টেকহোল্ডারদের বার্ষিক অবদানের উপর ভিত্তি করে ৷

তবে আইএসএলের জন্য প্রতিটি ক্লাবকে ১ কোটি টাকা করে দিতে হবে। অর্থাৎ ১৪ কোটি টাকা সহজেই পেয়ে যাচ্ছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। তার উপর লিগের লভ্যাংশ তো আছেই। তবে ক্ষতি হলে সেটার দায়ও নিতে হবে। আগামী মরশুমে অবনমন না থাকলেও পরের দিকে  তা থাকবে। সেক্ষেত্রে যদি কোনও দল অবনমনে চলে যায়, তাহলে পরবর্তী দুই বছরের জন্য তারা ‘প্যারাস্যুট পেমেন্ট’ পাবে।

এদিকে, এআইএফএফের আপিল কমিটি আনোয়ার আলির দলবদলের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ফেরত পাঠিয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের চলমান মামলার ফলাফলের ওপর নির্ভর করবে। ফলে আনোয়ার আলির ভবিষ্যত ঝুলেই রইল।

 

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...