Tuesday, June 2, 2026

নেতাজির দেহাবশেষ দেশে আনা হোক: ১২৯তম জন্মদিবসের আগে রাষ্ট্রপতিকে চিঠি পরিবারের

Date:

Share post:

জন্মদিবসের প্রাক্কালে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানালেন তাঁর পরিবারের সদস্যরা। যে দেশনায়ককে নিয়ে প্রচার করে বাংলার মানুষের মন জয়ের চেষ্টা করে কেন্দ্রের বিজেপি নেতারা, তাঁর প্রতি বিজেপির সরকার কতটা উদাসীন, তা আগেও প্রমাণ করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বোস (Chandra Kumar Bose) নেতাজির দেহাবশেষ (mortal remains) দেশে ফেরানোর দাবি জানালেন।

২০২৬ সালের জানুয়ারি মাস পড়লেই তোড়জোড় শুরু হবে নেতাজির (Netaji Subhash Chandra Bose) জন্মজয়ন্তী পালনের। অথচ সেই দেশনায়কের দেহাবশেষ দেশে ফেরানো নিয়ে কোনও উদ্যোগ সরকারের যে নেই, ফের একবার তা মনে করালেন এক সময়ে বিজেপিতে যোগ দেওয়া চন্দ্র কুমার বোস। ১২৯ তম জন্মজয়ন্তীর আগে সেই দেহাবশেষ ফেরানোর দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে (President of India) চিঠি লিখলেন তিনি।

আরও পড়ুন : SIR আতঙ্ক তৈরি করছে নির্বাচন কমিশন! শোল-এর ডায়লগ তুলে তুলোধনা তৃণমূলের

বিজেপি নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বোস দাবি করেন, ২০২৬ সালের ২৩ জানুয়ারি আমরা নেতাজির ১২৯ তম জন্মজয়ন্তী করতে যাচ্ছি। অথচ এটা দুর্ভাগ্যের যে এখনও তাঁর দেহাবশেষ বিদেশে পড়ে রয়েছে। জাপানের রেনকোজি থেকে সেই দেহাবশেষ ফিরিয়ে আনা হোক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) কাছে আমাদের বিনিত অনুরোধ ২০২৬ সালের ২৩ জানুয়ারির আগে সেই দেহাবশেষ (mortal remains) ফিরিয়ে আনা হোক।

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...