Tuesday, April 7, 2026

জোড়া ধাক্কা ভারতীয় ফুটবলে, ‘সিটিহীন’ মুম্বই, গোয়া ছাড়লেন তারকা ফুটবলার

Date:

Share post:

আইএসএল(ISL) নিয়ে জটিলতা অব্যাহত। নতুন বছরে কবে লিগ শুরু হবে তা নিয়ে জটিলতা কাটেনি, তারই মধ্যে ধাক্কা মুম্বই সিটি এফসি (Mumbai Cuty Fc) এবং এফসি গোয়াকে।  স্পনসর হারাল মুম্বই সিটি এফসি(Mumbai Cuty Fc), তারকা ফুটবলার গোয়া দল ছাড়লেন।

সিটি গ্রুপের (City Group) সঙ্গে জোট ছিল মুম্বই সিটি এফসির (Mumbai Cuty Fc)। ২০১৯ সাল থেকেই আইএসএলের মুম্বই সিটি এফসির  ৬৫ শতাংশ শেয়ার ছিল  সিটি গ্রুপের। বাকি ৩৫ শতাংশ শেয়ার ছিল রণবীর কাপূর, বিমল পারেখের হাতে।  কিন্তু সেই শেয়ার বেচে দিয়েছে সিটি গ্রুপ। ফলে  এখন পুরো শেয়ার রয়েছে রণবীরের কাপূরের হাতে।

কয়েকদিন আগেই  জানা গিয়েছিল মুম্বই সিটির সঙ্গে গাঁটছড়া ছিন্ন হচ্ছে সিটি গ্রুপের। অবশেষে শুক্রবার সরকারি ঘোষণা করল বিশ্বখ্যাত সিটি গ্রুপ।   আইএসএল নিয়ে অনিশ্চয়তার কারণেই যে এই সিদ্ধান্ত সেটাও বার্তায় স্পষ্ট করে দিয়েছে  সিটি গ্রুপ। বিজ্ঞপ্তিতে সিটি গ্রুপ লিখেছে, সিটি গ্রুপ সব সময় দীর্ঘ মেয়াদি পরিকল্পনার সঙ্গে মিল রেখে চলে। কিন্তু আইএসএল নিয়ে অনিশ্চয়তার কারণে মুম্বই সিটি  সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে।

প্রশ্ন উঠছে, ক্লাব জোট যেখানে আইএসএল আয়োজন করার জন্য ফেডারেশনের উপর চাপ সৃষ্টি করছে সেখানে মুম্বইয়ের মতো তাদের প্রধান স্পনসর হারাল। সিটি গ্রুপের বেরিয়ে যাওয়া ভারতীয় ফুটবলের জন্য বড় ধাক্কা।

অন্যদিকে, গোয়া দল ছাড়ছেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। আগামী জানুয়ারি মাসে চুক্তি শেষ হচ্ছে বোরহার। চুক্তি নবীকরণ করছে না বোরহা।

আগামী ২৯ ডিসেম্বর আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানেই লিগের ভাগ্য নির্ধারণ হতে পারে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...