Saturday, June 13, 2026

এসআইআরের নামে আসলে টার্গেট বাংলা! চার রাজ্যের তুলনা টেনে প্রশ্নবাণ অভিষেকের

Date:

Share post:

এসআইআরের নামে আসলে টার্গেট বাংলা! এ-রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপির ষড়যন্ত্র কতদূর যেতে পারে, তার উদাহারণ হল এসআইআর। শুক্রবার তৃণমুল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো তথ্যপরিসংখ্যান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন কীভাবে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাকে টার্গেট করেছে।
অভিষেক বলেন, বাংলায় সবচেয়ে কম ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশে তাঁর প্রশ্ন, বাংলায় কতজন বাংলাদেশি-রোহিঙ্গার নাম বাদ গেল? এই বলেই কমিশনের উদ্দেশে তিনি ছুঁড়ে দেন তিনি। বলেন, বাংলায় এখনও পর্যন্ত ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। তামিলনাড়ুতে ৭,৭৫ কোটির জনগণের মধ্যে ৫৭.৩০ লক্ষের নাম বাদ গিয়েছে। শতকরা হিসাবে ১২.৫ শতাংশ। গুজরাটে ৯.৯৫ শতাংশ হিসাবে ৬০.৪১ কোটি মানুষের নাম বাদ গিয়েছে। ছত্তিশগড়ে ৩.১২ লক্ষ। শতকরা হিসাবে ৮.৭৬ শতাংশ। সিপিএমের কেরলে ৩.৬২ কোটির মধ্যে ২৪.৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ৬.৬৫ শতাংশ হারে নাম বাদ গিয়েছে। বাংলা ১০.৫ কোটির মধ্যে ৫.৭৯ শতাংশ হারে ৫৮.২০ লক্ষের নাম বাদ গিয়েছে। সুতরাং অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা সব থেকে কম নাম বাদ গিয়েছে। তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, এটা রাজ্য সরকারের বা তৃণমূলের তথ্য নয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য।

একইসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশে ৫ প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। তাঁর প্রশ্নগুলি হল, ৫৮ লক্ষ ২০ হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার তালিকা দিক। দ্বিতীয়ত,লক্ষ্য যদি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয় তবে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের মতো সীমানা লাগোয়া রাজ্যে কেন হল না এসআইআর। অভিষেকের প্রশ্ন, তাহলে আপনার লক্ষ্য অবৈধ ভোটার চিহ্নিত করা নয়। আপনাদের লক্ষ বাঙালিদের হেনস্তা করা। তৃতীয় প্রশ্ন, বাংলায় সব থেকে কম নাম বাদ যাওয়ার পরেও কেন বাকি রাজ্যগুলোকে নোটিশ পাঠানো হচ্ছে না? চতুর্থ প্রশ্ন, সব থেকে বেশি নাম বাদ যেখানে গিয়েছে সেই গুজরাতে মাইক্রো অবজার্ভার গেলেন না কেন? দু’দিন অন্তর অন্তর নোটিশ কেন? বেছে বেছে বাংলার জন্য কেন? পঞ্চম প্রশ্ন, এসআইআর করার সময় বলা হল ৪৫ শতাংশ ম্যাপিং পাওয়া যাচ্ছে। পরে দেখা গেল ৮৯.৬৫ শতাংশ ম্যাপিং হয়েছে। তাহলে কান ধরে ক্ষমা চাইবেন না কেন? উত্তরপ্রদেশ, গুজরাটের ক্ষেত্রে সময় বেড়েছে এসআইআরের। আন্দামান ও নিকোবর জনসংখ্যা সব থেকে কম। সেখানে ৭ দিন সময় বেড়েছে। বাংলায় সময় বাড়ানো হল না কেন?

আরও পড়ুন- এসআইআর ঝাড়াই-বাছাইয়ে ডাক পেলেন অনির্বাণ!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...