Monday, June 8, 2026

নোংরামি: ম্যানিপুলেট করে রেটিং বাড়ানো! নাম না করে টলিউডের ‘সুপারস্টার’কে ধুয়ে দিলেন রানা

Date:

Share post:

নাম না করে টলিউডের ‘সুপারস্টার’কে ধুয়ে দিলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। একসময় যাঁর সঙ্গে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল, যাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় সমানে গলা ফাটিয়েছেন- সেই ‘মহানায়ক’কেই এবার নিশানা করলেন রানা। কারণ অবশ্যই ছবির মুক্তি। রানার অভিযোগ, নোংরামি করে সিনেমার রেটিং বাড়াচ্ছেন সেই নায়ক। চ্যালেঞ্জ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “My challenge : নোংরামির পরের সিনেমায় রেটিং 1/10 in 24 hrs”

এই পোস্ট থেকে স্পষ্ট রানার নিশানায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র সঙ্গে মুক্তি পাওয়া অন্য দুটি সিনেমার একটি। এই দৌড়ে ‘মিতিন’ নেই সেটা প্রযোজকের পোস্ট থেকেই স্পষ্ট। এক সময় বন্ধুর বিরুদ্ধে রানার অভিযোগ, “প্রভাব বিস্তার করে, ম্যানিপুলেট করে রেটিং বাড়িয়ে নিচ্ছে তিনি। রানা লিখছেন,রেটিং নিয়ে চ্যালেঞ্জ ছুড়ো না, সিনেমা হিট ফ্লপ হতে পারে, ভালো মন্দ হতে পারে…
নিজের সিনেমার রেটিং বাড়াও, কারো কিছু এসে যায়না, দর্শক বিচার করবে ভালো মন্দ।
কিন্তু অন্যের সিনেমা রেটিং কমিয়ে ম্যানিপুলেশন করার নোংরামো যারা করছো তাদের বলছি…
টেকনোলজি নিয়ে চ্যালেঞ্জ করো না আমায়,
ধ্বংস করে দেবো। আমার এক টাকা খরচ হবে না, এজেন্সি লাগাতে হবে না।
সারা বিশ্ব থেকে বন্ধু ১০০০০ IT professional কে লাগিয়ে দেবো যাদের এক টাকা না দিলেও তারা রেটিং ম্যানিপুলেশন করে দেবে…
একবার নয় বার বার করবো।
নোংরামো যারা শুরু করেছে তারা দায়ী থাকবে পরবর্তী বার। এই নোংরামো piracy করার থেকেও বেশি অপরাধ।
সাবধান হও, সিনেমা ভালো মন্দ হিট ফ্লপ হতেই পারে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে চালাকি করো না।
অতি চালকের গলায় দড়ি যেন না হয়।”

রীতিমতো হুঁশিয়ারি সুরের আনা লেখেন, “আমরা জানি কোন সিনেমার বক্সঅফিসের আসল ফিগার কত, Fake BOC ও আমরা জানি…
মুখ খোলাতে বাধ্য করবেন না, প্যান্ডোরা বক্স খুলে দেবো, পালানোর রাস্তা পাবেন না খুঁজে।
সাবধান করলাম, আপনাদের চৈতন্য হোক”

আরেকটি পোস্টে রীতিমতো চিমটি কেটে রানা লেখেন,
“শিরায় শিরায় রক্ত,
আমি চৈতন্য দেব-এর ভক্ত।
#LawhoGorangerNaamRey”

শেষ পোস্টে তীব্র আক্রমণ করে রানা লেখেন,
“বক্স অফিস ফিগার বাড়িয়ে বলা কোনো new normal না, এটা হলো বক্সঅফিস থেকে কারো ছবি টাকা তুলতে পারছে না, বা টেলিভিশন স্যাটেলাইট রাইট বিক্রি হচ্ছে না সেটা লুকিয়ে ফেলার একটা brand building exercise.
সারাদেশে শুধু দক্ষিণ ভারত আর পাঞ্জাব ছাড়া সব ফিল্ম ইন্ডাস্টিতেই হয়।
ভাবতে পারেন গত দুবছরে সুপারহিট কতগুলো বাংলা সিনেমা কোন টেলিভিশন চ্যানেলে দেখানো হয়নি, কেন হয়নি ? কারন টেলিভিশন চ্যানেলগুলো যে টাকায় সিনেমা কিনবে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে সেই টাকা উঠবে না। এত বড় টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ কি বোকা যে তারা জানেনা বক্সঅফিসে কত ব্যবসা করেছে কোন সিনেমা সেটা চ্যানেলে চালালে ব্যবসা কত করবে ?
আমরা আমাদের ট্যালেন্ট-দের ব্যর্থতা লুকিয়ে মার্কেট রেট বাড়িয়ে দিতে সাহায্য করছি, ব্র্যান্ড বিল্ডিং হচ্ছে, তাতে বিনিয়োগের টাকা ফেরত আসছে না, প্রযোজক ডুবে যাচ্ছে।
বাস্তব চিত্র বুঝুন, প্রযোজকের টাকায় দাদাগিরি বেশিদিন টিকবে না কিন্তু।”

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...