Monday, June 8, 2026

পরচুলা নিয়ে ঝামেলার জের, ‘দৃশ্যম ৩’- তে অক্ষয় খান্নাকে নিয়ে ধোঁয়াশা!

Date:

Share post:

প্রথম দুই সিনেমায় বিজয় সালগাঁওকার অধরা, তৃতীয় দফায় কি সব রহস্য ফাঁস হবে? ‘দৃশ্যম ৩’-র (Drishyam 3) ঘোষণা থেকে প্রথম ঝলক দর্শন পর্যন্ত এই নিয়েই আলোচনা চলেছে। কিন্তু হঠাৎ করে ‘কাহানি মে টুইস্ট’! পুরো লাইমলাইট জুড়ে অক্ষয় খান্না (Akshay Khanna)। কেন? আসলে ‘ধুরন্ধর’ অভিনয়ের পর তাঁকে আরও বেশি করে দেখতে চাইছেন দর্শকরা। কিন্তু তিনি এই সিনেমায় থাকছেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

রহস্যে ঘেরা পরিবারকে নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত চরিত্র। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘দৃশ্যম ৩’। এর আগের দুটি পর্বই যেভাবে দর্শকদের চমকে দিয়েছিল, তাতে তৃতীয় পর্ব নিয়ে এখন থেকেই ভক্তদের মনে পারদ চড়তে শুরু করেছে। ২০১৫ সালে ‘দৃশ্যম’- এর প্রথম পর্ব এবং ২০২২ সালে এর দ্বিতীয় পর্ব মুক্তি পায়। পুলিশের চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অক্ষয়। তবে এবার নাকি পারিশ্রমিক আর চিত্রনাট্য নিয়ে নির্মাতাদের সঙ্গে ঝামেলা হয়েছে তাঁর। বলিউড (Bollywood) সূত্রে খবর, ছবিতে পরচুলা পরে অভিনয়ের আর্জি জানিয়েছিলেন অক্ষয় যা খারিজ করে দিয়েছে টিম ‘দৃশ্যম ৩’। তাঁদের তরফে জানানো হয়েছে যে, যেহেতু আগের ছবিগুলিতে অক্ষয় পরচুলা পরে অভিনয় করেননি তাই শেষ ছবিটিতে পরচুলা পরলে ছবির ধারাবাহিকতা বজায় থাকবে না। কিন্তু বিনোদ-পুত্র তা মানতে নারাজ। এর পাশাপাশি আবার অভিনেতা ২১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন বলে খবর (আগের ছবিতে দু থেকে আড়াই কোটি নিয়েছিলেন)। একধাক্কায় এতটা টাকা বেড়ে গেলে তা প্রযোজনা সংস্থার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সম্ভবত ‘দৃশ্যম ৩’- তে থাকছেন না অক্ষয় খান্না।যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি অভিনেতা বা নির্মাতাদের তরফে, ফলে রহস্য আরও ঘনিয়েছে।

অন্যদিকে আবার অক্ষয়ের পর বেসুরো অভিনেতা রজত কাপুরও (Rajat Kapoor)। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতার চরিত্র ‘মহেশ দেশমুখ’ জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির সঙ্গে বাঁচতে থাকা এক বাবা এবং একজন স্বামীর ভূমিকায় ধরা দিয়েছেন। এবারেও তাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রজত বলেন, “ছবিতে আমি আগের মতোই তাব্বুর পেছনে দাঁড়িয়ে আছি। তৃতীয় পর্বেও তেমনই থাকব।” এখান থেকেই ফিসফাস শুরু। যদিও রজত তাঁর চরিত্র বা এই সিনেমা থেকে সরছেন না।

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...