Wednesday, April 8, 2026

শনিবার থেকে শুরু এসআইআরের হেয়ারিং পর্ব, সই-ছবিতেই জোর কমিশনের

Date:

Share post:

শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের(SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলও-দের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে তাদের হেয়ারিং পর্বে উপস্থিত হতে হবে। কী কী নথি নিয়ে যেতে যবে এই হেয়ারিংয়ে?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

হেয়ারিংয়ে যাদের ডাকা হবে তাদের ছবি তোলা্ হবে এবং সই সংগ্রহ করা হবে, তার সেটা কমিশনের পোর্টালে আপলোড করা হবে, সেই সঙ্গে ভোটারদের নথিও আপলোড করা হবে এবং সে়টা মিলিয়ে দেখা হবে। তা পৌছাবে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে, তারা কয়েকদিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন।

প্রত্যেকটি বিধানসভার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ভোটারদের থেকে পাওয়া ডকুমেন্ট অনলাইনে আপলোড করে দেবেন। অনলাইনে আপলোড করার পর সেটি বৈধ না অবৈধ সার্টিফাই করতে হবে জেলাশাসকদের। জেলাশাসকদের সার্টিফাই করার পর  জেলার নির্বাচন আধিকারিকরা রিপোর্ট দেবেন নির্বাচন কমিশনের কাছে।

শুনানি কেন্দ্রের মধ্যে বিলিও, ইআরওরাই উপস্থিত থাকবেন. রাজনৈতিক দলের বিএলএ-রা ভিতরে থাকতে পারবেন না, বাইরে থাকতে পারবেন।

চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে  এসআইআর(SIR)-এর কাজ। ডেডলাইনের পরও বেড়েছিল সংশোধন-কাজের সময়সীমা। আর এবার শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর-এর প্রথম পর্বের হেয়ারিংয়ের কাজ।

এসআইআর-এর কাজের হেয়ারিংয়ে শনিবার ডাকা হবে সেই সমস্ত ভোটারদের। যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি বা লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, শনিবার রাজ্যজুড়ে মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন শুনানির প্রথম পর্বে ডাক পেয়েছেন।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...