Thursday, April 9, 2026

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সশরীরে শুনানিতে উপস্থিত থাকতেই হবে— এমন কোনও নিয়ম কোথাও নেই।

ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, রাজ্যের বাইরে কর্মসূত্রে থাকা পরিযায়ী শ্রমিকদের শুনানি কেন অনলাইন মাধ্যমে করা হবে না, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। “এই নিয়ম কোথায় লেখা আছে? দেখান,”— বলে কমিশনকে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করেই পরিযায়ী শ্রমিকদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার ফলেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে।

অভিষেক আরও জানান, যদি কারও নাম বাদ যায়, তবে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পদক্ষেপ করতে হবে। তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বলেন, নাম কাটার ক্ষেত্রে ফর্ম সিক্স ও অ্যানেক্সচার ফোর জমা দিতে হবে। একই সঙ্গে দলীয় কর্মীদেরও এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

আরও পড়ুন – ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক...

বরাহনগরে দলীয় প্রার্থীদের নিয়ে তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে (Debdeep Purohit) নিয়ে ডানলপ...

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...