Friday, March 20, 2026

SIR থেকে ডিটেনশন ক্যাম্পে! অনন্ত মহারাজ বিজেপি-বিরোধিতা করুন, দাবি তৃণমূলের

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়া চালু করে আদতে বিজেপি সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে, এমন আশঙ্কা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস দীর্ঘ দিন ধরেই করে আসছে। এবার সেই আশঙ্কার কথা প্রকাশ্যে প্রকাশ করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj)। বাস্তবে জনজাতির মানুষ এসআইআর (SIR) প্রক্রিয়ায় যেভাবে ভোটার তালিকা (voter list) থেকে বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন, তাতে বিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিজেপি সাংসদ। তবে তিনি যদি প্রকৃত সাধারণ মানুষের পাশে থাকতে চান, তবে তাঁর বিজেপির এই চক্রান্তের প্রতিবাদ করা উচিত বলেই দাবি বাংলার শাসকদলের।

একদিকে বৈধ নাগরিকত্ব থেকে বাদ পড়া, অন্যদিকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মত সমস্য়ার সম্মুখিন বাংলার মানুষ। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ প্রশ্ন তোলেন, এসআইআর করে কী লাভ? ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (bank account) ফ্রিজ হয়ে যাবে। কোনও সরকারি সুবিধা পাবেন না মানুষ।

নাগরিকদের প্রকৃত এই সমস্যা তুলে ধরার পাশাপাশি তাঁর গলায় ডিটেনশন ক্যাম্পের আশঙ্কার কথাও। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রী (Home Minister) বলছেন ডিটেনশন ক্যাম্প (detention camp) বানাবেন। যাঁদের নাম ওঠেনি তাঁদের সেখানে রাখবেন। তারপর প্রমাণ করবেন তাঁরা কোন দেশি – ভারতীয় না ওদেশি।

বিজেপির প্রতি যে বিশ্বাস বা ভরসা থেকে অনন্ত মহারাজ রাজ্যসভায় পাড়ি দিয়েছিলেন, সেই একই রকম ভরসা নিয়ে বিজেপির উপর আস্থা রেখে বাংলার মানুষও বিভ্রান্ত। এই প্রসঙ্গেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, আমরা তো এই আশঙ্কার কথা বলছি। বিজেপির তাল হচ্ছে এসআইআরে নাম না উঠলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া। একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি। অন্যদিকে সরকারি সুবিধাগুলি আপনি পাবেন না। কারণ আপনার ভোটার লিস্টে নাম নেই। ভবিষ্যতে আপনার শিকড় ধরে টান দেবে এই বিজেপি। কিছু মানুষ কিছু দিনের জন্য বিজেপিকে বিশ্বাস করে বিভ্রান্ত হয়েছেন। আজ এসআইআরের নাম করে তড়িঘড়ি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন : আজ SIR দ্বিতীয় পর্ব নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

তবে অনন্ত মহারাজ সরব হওয়ার পরে তিনি কী আদৌ বিজেপির বিরোধিতার পথে হাঁটবেন? সেখানে উঠেছে প্রশ্ন। যদিও কুণালের দাবি, অনন্ত মহারাজেরও কড়া অবস্থান নিতে হবে যদি মানুষের পাশে থাকতে চান। বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে (detention camp) পাঠিয়ে অসমের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা। তৃণমূল কংগ্রেস বৈধ নাগরিকের অধিকার অটুট রাখার জন্য সর্বাত্মকভাব পাশে আছি। অনন্ত মহারাজ যদি বৈধ নাগরিকদের শুভান্যুধায়ী হন তবে বিজেপির চক্রান্তের প্রতিবাদ করুন।

Related articles

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...