Tuesday, June 9, 2026

আজ SIR দ্বিতীয় পর্ব নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

Date:

Share post:

নির্বাচন কমিশনের অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) দ্বিতীয় পর্ব নিয়ে রবিবার এক লক্ষের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআরের প্রথম পর্বে দলের যে বিএলএ-রা (BLA) কাজ করেছেন, তাঁদের কাছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের লিখিত বার্তাও পৌঁছে যাবে বলে জানা গেছে। এর আগে গত ২৬ ডিসেম্বর দলের কর্মীদের ভূমিকা এবং ভোট ম্যানেজারদের সঙ্গে এক প্রস্থ ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। এরপর আজ কর্মীদের উদ্দেশ্যে তিনি কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election)আর বেশি দেরি নেই। নতুন বছরের প্রথম দিন থেকেই ময়দানে নামছে ‘টিম অভিষেক’। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’কে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আগের বৈঠকে। গত শুক্রবার প্রায় ১৫ হাজার নেতাকর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি ‘বাংলার সমর্থনের সংযোগ আর বাংলার সমর্থনে সংলাপ’ কর্মসূচির কথা ঘোষণা করেন। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে অভিষেকের জেলা সফর। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই যে তৃণমূল (TMC) মাঠে নেমে পড়েছে তা বলাই বাহুল্য। এই আবহে তৃণমূলের নেতা কর্মীরা আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভার্চুয়াল বৈঠকের দিকে মুখিয়ে রয়েছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...