Thursday, April 9, 2026

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

Date:

Share post:

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া শুনানি পর্বে ডাক পেয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ কতটা হয়রানির শিকার তা পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বুথ লেভেল এজেন্টদের (BLA)। তা নিয়েই রবিবার ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

রবিবারের ভার্চুয়াল বৈঠকের (virtual meeting) শুরুতেই বিএলএ-দের (BLA) গুরুত্বপূর্ণ দায়িত্ব স্মরণ করিয়ে দেন সুব্রত বক্সি (Subrata Bakshi)। তিনি স্পষ্ট করে দেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বিএলএ-টু যাঁরা আছেন তাঁরা বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষকে বলতে হবে কোন কোন নথি দরকার। বারবার স্ক্রুটিনি করতে হবে। শুনানিতে ডাকলে নোটিশ পেয়েছে কি না দেখতে হবে। ভোটার তালিকা অন্তত তিন জন করে চেক করবেন। এরপরেও সমস্যা হলে অভিষেকের অফিসে যোগাযোগ করবেন।

আরও পড়ুন : নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

বাসিন্দা হওয়ার জন্য যে সব কাগজপত্র প্রয়োজন সাধারণ মানুষের, তার জন্যও প্রশাসনকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই এদিন সুব্রত বক্সি বিএলএ ও দলীয় কর্মীদের নির্দেশ দেন, পাট্টা দরকার হলে মহকুমা শাসকের দফতরে যোগাযোগ করবেন। এই ভোট খুব মুশকিল এর হবে যদি অর্ধেক নাম বাদ যায়।

Related articles

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...

আবু সাঈদ হত্যা মামলায় বাংলাদেশে দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

বাংলাদেশে জুলাই (Student protest Bnagladesh) গণ অভ্যুত্থানের সময় শহিদ হয়েছিলেন আবু সাঈদ (Abu Sayeed)। বৃহস্পতিবার সেই মামলায় দুই...

সাদা চাদরে ঢাকা সিকিম-সান্দাকফু! আটকে পর্যটক, উদ্ধার সেনার 

ক্যালেন্ডারের পাতায় চৈত্র শেষ হতে চললেও পাহাড়ের মেজাজ যেন মাঝরাতের পৌষ। গত কয়েকদিন ধরে উচ্চ পার্বত্য অঞ্চলে টানা...

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...