Thursday, June 11, 2026

ক্যানিংয়ে MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত ৭!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে (MLA Cup in Canning Stadium) চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস কমপ্লেক্স মাঠে (Sports Complex Ground) হুড়োহুড়িতে শিশুসহ অন্তত ৭ জন আহত। অভিযোগ, ফাইনাল উপলক্ষে আসনসংখ্যার চেয়েও অনেক বেশি টিকিট বিক্রি করা হয়। অত্যাধিক ভিড়ের জেরে বিশৃংখল অবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে সামান্য লাঠিচার্জও করতে হয় পুলিশকে।

রবিবার ফাইনাল ম্যাচে গড়িয়া ও নিউটাউনের দলের মধ্যে খেলা ছিল। ক্যানিং স্টেডিয়ামে সাড়ে সাত হাজার দর্শক বসার মতো ব্যবস্থা রয়েছে। একদিকে খেলার আগ্রহ অন্যদিকে জানা যায় এই ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ফলে তিনটের সময় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সকাল আটটা থেকে ভিড় বাড়তে থাকে। সাড়ে এগারোটার মধ্যে স্টেডিয়ামের গেটের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন হুড়োহুড়ি শুরু হয় যে রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন দর্শকরা। চূড়ান্ত বিশৃংখল পরিস্থিতিতে অন্তত ৭ থেকে ১০ জনের জনের আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক পরেশরাম দাস।

 

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...