Thursday, June 11, 2026

ডিমের দাম ঊর্ধ্বমুখী! মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে উদ্যোগী হরিণঘাটা 

Date:

Share post:

বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের মরসুমে বেকারি শিল্পে বাড়তি চাহিদা, শীতকালে ডিমের ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এর প্রভাব পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড রাজ্যজুড়ে ৮০০-র বেশি হরিণঘাটা স্টলের মাধ্যমে ন্যায্য দামে ডিম বিক্রি শুরু করেছে। খোলা বাজারের তুলনায় প্রতি ডিমে অন্তত এক টাকা কম দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ডিমের জোগান বজায় রাখতে কর্পোরেশনের অধীনে থাকা সাতটি পরিবেশ-নিয়ন্ত্রিত ও শীতাতপ নিয়ন্ত্রিত পোলট্রি লেয়ার ফার্মে উৎপাদন বাড়ানো হয়েছে। এই সংস্থার মাধ্যমে বছরে প্রায় ৪৫ কোটি ডিম উৎপাদিত হয়। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে চালু থাকা প্রচলিত পোলট্রি ফার্মগুলিও ডিম সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

প্রশাসনের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। ন্যায্য দামে উচ্চমানের প্রোটিন সরবরাহ করার পাশাপাশি দৈনন্দিন খাদ্য চাহিদা মেটানোই রাজ্যের উদ্দেশ্য। হরিণঘাটা ব্র্যান্ডের ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ এবং গুণমান নিয়ে মানুষের দীর্ঘদিনের আস্থা রয়েছে বলেও জানানো হয়েছে। বাজারে ডিমের দামের ঊর্ধ্বগতির সময়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন – বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র! বাংলাদেশি গ্রেফতারির ভুয়ো খবরে সরব রাজ্য পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...