Friday, June 19, 2026

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বড়জোড়ায় আয়োজিত জনসভা থেকে তিনি জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃতী মানুষদের অবদানের কথা স্মরণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে প্রাচীনকাল থেকে বিদ্যাচর্চা, শিল্পকলা ও ধর্মীয় স্থাপত্যের নানা ক্ষেত্রে বাঁকুড়ার অগ্রণী ভূমিকার কথা।

মুখ্যমন্ত্রী বলেন, বাঁকুড়া শুধু একটি জেলা নয়, এটি বাংলার সংস্কৃতি ও শিল্পচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মাটি বহু মনীষীর জন্ম দিয়েছে, যাঁরা নিজেদের কাজের মাধ্যমে বাংলা তথা দেশকে সমৃদ্ধ করেছেন। সভায় তিনি বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, পাঁচমুড়ার ঘোড়া, বালুচরী ও স্বর্ণচরী শাড়ি এবং ডোকরা শিল্পের কথা বিশেষভাবে উল্লেখ করেন, যা বিশ্ব দরবারে বাংলার শিল্প-সংস্কৃতির পরিচয় বহন করে।

জনসভা শেষে সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বাঁকুড়াকে পরমারাধ্যা শ্রীশ্রীমা সারদা, প্রথিতযশা চিত্রকর যামিনী রায়, বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় এবং ভাস্কর রামকিঙ্কর বেইজ-সহ বহু কৃতী মানুষের ধাত্রীভূমি হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, এই শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যবাহী ভূমি আজও বাংলার গৌরব বহন করে চলেছে।বার্তার শেষে মুখ্যমন্ত্রী বাঁকুড়ার এই ধাত্রীভূমি এবং এখানকার মনীষীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানান।

আরও পড়ুন- এসআইআর শুনানি ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির দাবি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...