Friday, June 19, 2026

দীপ্তির বিশ্বকাপ, বছর শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

Date:

Share post:

জয় দিয়েই বছরটা শেষ করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team )। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৫ রানে হারালো ভারত। সেইসঙ্গে ৫-০ ফলে দ্বীপরাষ্ট্রের দলকে হোয়াইটওয়াশ করল হরমনপ্রীত ব্রিগেড। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২৪ সালে বাংলাদেশকে ৫-০ হোয়াইটওয়াশ করে হারিয়েছিল ভারত। তৃতীয় বার এই কীর্তি করল তারা।

 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। এই ম্যাচে খেলেননি স্মৃতি মান্ধানা। তবে দুরন্ত পারফরম্যান্স করলেন অধিনায়ক হরমনপ্রীত। ৬৮ রানের দুরন্ত একটা ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। ৯টি চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি। জবাবে ব্যাট করতে নেবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি তুলতে পারল না শ্রীলঙ্কা।

দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, বৈষ্ণবী শর্মা, শ্রীচরণী আমনজ্যোত কৌর প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। এই ম্যাচে বিশ্বরেকর্ড করলেন দীপ্তি শর্মা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট(১৫২) এখন তাঁর দখলে।

 

চলতি বছরে বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল(Indian Women Team )। তবে বিশ্বকাপ জয়ের পরেও ফোকাস হারায়নি ভারত। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তার প্রস্তুতিটাও এই সিরিজ থেকেই শুরু করে দিল টিম ইন্ডিয়া।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...