Saturday, June 13, 2026

SIR ভোগান্তিতেই বাবার মৃত্যু! জ্ঞানেশ-মনোজের বিরুদ্ধে FIR দুর্জনপুত্রের

Date:

Share post:

এসআইআর ভোগান্তিতেই বাবার মৃত্যু! এমনই অভিযোগ তুলে থানায় এফআইআর (FIR) দায়ের করলো দুর্জন মাঝির ছেলে কানাই মাঝি। মঙ্গলবার পুরুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ও অন্য আধিকারীকদের বিরুদ্ধে। কানাইয়ের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা দুর্জনের নাম থাকলেও ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে অনলাইনে প্রকাশিত তালিকায় দুর্জনের নাম ছিল না। নির্দেশ মত কমিশন নির্ধারিত পরিচয়পত্রের নথিসহ বিএলও-কে এনুমারেশন ফর্ম জমা দেন তিনি। কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয় কোনও নথি জমা দেননি দুর্জন।

সোমবার শুনানির জন্য হেয়ারিং সেন্টারে যাওয়ার কথা ছিল বাঁকুড়ার পাড়ার এলাকার বাসিন্দা ৮২ বছরের বৃদ্ধ দুর্জন মাঝির। কিন্তু টোটো না মেলায় দুশ্চিন্তায় পড়েন বলে অভিযোগ পরিবারের। কিন্তু কিছুক্ষণ পরে বাড়ি থেকে একটু দূরে রেললাইন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। পরিবারের অভিযোগ, এসআইআর নিয়ে ভোগান্তি আর সহ্য করতে না পেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। আরও পড়ুন: বর্ষশেষে খাস কলকাতায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র! গ্রেফতার ২

মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল ও অন্য আধিকারীকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ এবং ৬১(২) ধারায় অভিযোগ দায়ের করেছেন কানাই। পুলিশের কাছে তাঁর বৃদ্ধ বাবার মৃত্যুর বিচারের আর্জি জানিয়েছেন তিনি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...