Thursday, June 11, 2026

অভিনয়ে মৃত্যুদৃশ্যের পর আত্মহত্যা অভিনেত্রীর! ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

ছোটপর্দায় অভিনয়ে মৃত্যু দক্ষিণী অভিনেত্রী নন্দিনী সিএমের (Nandini CM)। আর সেটাই বাস্তবে ‘আত্মহত্যা’ করে মিলিয়ে দিলেন তিনি! লাইমলাইটের আলোয় যারা থাকেন তাঁদের বাহ্যিক হাসির পিছনের ব্যক্তিগত জীবন সামনে চলেই আসে। সুইসাইড নোটে নন্দিনী লিখেছেন পরিবারের থেকে বিয়ের জন্য চাপ দেওয়াই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিন্তু আসলেই কি তাই?

কন্নড় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী। তাঁর বাড়ি কোত্তুরে কিন্তু কাজের সূত্রে তিনি থাকতেন বেঙ্গালুরুতে। অনেক বছর ধরে ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। তিনি ‘জীবা হুভাগিদে’, ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’ এবং ‘নিনাদে না’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মারা যাবার আগে তিনি ‘গৌরী’ নামক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। এই ধারাবাহিকে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছিলেন। তাঁর চরিত্রের নাম ছিল ‘কনকা’ এবং ‘দুর্গা’। এই অভিনয় দৃশেই বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। তারপরেই ফিরে গিয়ে নিজের জীবনেও তা করে বসেন তিনি।

সুইসাইডের আগে তিনি যে চিরকুট লিখেছিলেন তাতে তাঁর একাকীত্ব ও মানসিকভাবে ভালো না থাকার কথা। তার এই আত্মহত্যা আবারও প্রমাণ করে দিলো লাইট ক্যামেরার সামনে থাকা মানুষগুলো সবসময় ভালো থাকে না। আরও পড়ুন: আব্বাসউদ্দিন আহমেদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...