Sunday, June 14, 2026

দিল্লির বিষ-বাতাসে দৃশ্যমানতা শূন্য! বুধের সকালে বাতিল ১৫০-এর বেশি উড়ান

Date:

Share post:

শীত বাড়তেই দিল্লিতে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসে দূষণের মাত্রা। বুধবার সকালে ধোঁয়াশা ও দূষণের জেরে দৃশ্যমানতা শূন্যে পৌঁছেছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১৪৮টি বিমান। দুটি বিমানের ক্ষেত্রে বদলে দেওয়া হয়েছে অভিমুখও। বহু ট্রেনই নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলছে। খুব ধোঁয়াশাচ্ছন্ন হওয়ার ফলে সকালেও হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।

বুধবার সকালে দিল্লির গড় AQI ছিল ৩৮৮, যা সোমবারের থেকে সামান্য একটু কম। কিন্তু আবহাওয়া দফতরের থেকে পাওয়া খবর অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত অবস্থা থাকলে ফের ২ তারিখ ‘অতি মারাত্মক’ পর্যায়ে পৌঁছে যাবে মাত্রা। ৬ তারিখ পর্যন্ত পরিস্থিতি একই থাকার আশঙ্কাও করেছে আবহাওয়া দফতর। আরও পড়ুন: কলকাতা থেকে জেলা, দেদার হুল্লোড়ে সকাল থেকেই শুরু বর্ষশেষের সেলিব্রেশন

Related articles

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...