Monday, April 13, 2026

মেয়ের মৃত্যুর অবসাদে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের!

Date:

Share post:

মেয়ের মৃত্যুর ৭ মাস পরে অবসাদে জর্জরিত হয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামান্না খাতুনের (Tamanna Khatun) মা সাবিনা। কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের (Kaliganj by election) দিন দুপুরে বোমাবাজিতে প্রাণ হারায় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা। এরপর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে কঠোর পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যেই বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় কালীগঞ্জের নিহত নাবালিকা তামান্না খাতুনের পরিবার। সিবিআই তদন্তের দাবি করেন তারা। তারপর থেকে কেটে গেছে প্রায় সাত মাস, প্রতি মুহূর্তে মেয়ের স্মৃতিতে কাতর হয়েছেন মা। অবশেষে অবসাদের জেরে নিজেকে শেষ করে দিতে চাইলেন সাবিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি।

সাবিনার পরিবারের সদস্যরা বলছেন, তামান্নার মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর মা। ক্রমাগত অবসাদে জর্জরিত হচ্ছিলেন তিনি। মানসিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চরম সিদ্ধান্তের পথে হাঁটার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়ায় বরাত জোরে প্রাণে বাঁচানো গেছে তামান্নার মাকে।বর্তমানে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে (Krishnanagar Shaktinagar district hospital) তিনি চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সন্তানহারা মায়ের বেদনা অন্যরা বুঝতে পারে না। তবে তামান্নার সঙ্গে যা হয়েছে সেই ঘটনায় পুলিশ প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ করেছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...