Saturday, June 13, 2026

রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

বৃহস্পতিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাংলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি স্বাগত জানাবেন ইংরেজি নববর্ষ ২০২৬-কে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ৯টা ৩০ মিনিটে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে পতাকা তুলবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এরপর সকাল ১০টায় বর্তমান তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করবেন তিনি। পুরোনো তৃণমূল ভবনে সকাল সাড়ে ১০টায় পতাকা তুলবেন দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

কলকাতা ছাড়াও রাজ্যের প্রতিটি জেলা, টাউন, ব্লক, অঞ্চল এবং ওয়ার্ড স্তরে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালিত হবে। দলীয় কার্যালয়গুলিতে পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। পাশাপাশি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তাও দেওয়া হবে। দলীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা আগামী নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার শপথ নেবেন বলে জানানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচির মধ্য দিয়েই সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার বার্তা পৌঁছে দেওয়া হবে তৃণমূলের ঘরে ঘরে।

আরও পড়ুন- ২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...