Thursday, May 7, 2026

প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিকের সাহসের প্রশংসা অভিষেকের

Date:

Share post:

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হবে? মধ্যপ্রদেশের (Madhyapradesh) সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে (Kailas Vijaybangya) সরাসরি প্রশ্ন করেছিলেন সাংবাদিক অনুরাগ দ্বারী। অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিককে অশ্রাব্য গালি দেন বিজেপির মন্ত্রী। তবে, শেষ পর্যন্ত এই ব্যবহারের জন্য ক্ষমা চাইছে বাধ্য হয়েছেন বিজয়বর্গীয়। এই ঘটনা নিজের এক হ্যান্ডেলে শেয়ার করে সাংবাদিকের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখন, “ভারতের আপনার মতো আরও বেশি মানুষের প্রয়োজন”।

শহরে পানীয় জলের দূষণে এখনও পর্যন্ত মৃতদের পরিবারের সামনে কোনও উত্তর দিতে পারেনি মধ্যপ্রদেশের মোহন যাদবের বিজেপি (BJP) শাসিত সরকার। সাম্প্রতিক ঘটনার পর্যালোচনা সেরে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন কৈলাসকে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। মেজাজ হারিয়ে কৈলাস প্রশ্নের উত্তর দেন মিডিয়া তার কোনও ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে অশ্রাব্য গালাগালিও দেন সাংবাদিককে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এরপর চাপে পড়ে ক্ষমা চান কৈলাস। সেই খবর প্রকাশিত হয়।

খবরটি নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
”খুব ভালো অনুরাগ দ্বারী। ভারতের আপনার মতো আরও বেশি মানুষের প্রয়োজন-প্রতিশ্রুতিবদ্ধ, সাহসী ও আন্তরিক। আগের চেয়েও এখন বেশি!”

বিজেপি নেতাদের কুকথা ও আক্রমণ নতুন নয়। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের নজির আছে। সেই সব ছাপিয়ে ক্যামেরার সামনে অশ্রাব্য ভাষায় সাংবাদিককে আক্রমণ করেন কৈলাশ বিজয়বর্গীয়। এই পরিস্থিতিতে দমে না গিয়ে বিজেপি নেতা দিয়ে ক্ষমা চাওয়ানোয় অনুরাগ দ্বারীর বলিষ্ঠতার প্রশংসা করেন অভিষেক।

Related articles

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কী ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...