Friday, March 27, 2026

বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২

Date:

Share post:

বর্ষবরণের রাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা (TMC Leader)। গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (Nabendu Ghosh)। বুধবার রাতে স্থানীয় মোহনবাটি বাজার এলাকায়  বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বছর ৩৭-র নব্যেন্দু। কিন্তু কয়েক মুহূর্তেই  বদলে গেল পরিস্থিতি।

দুষ্কৃতীরা খুব সামনে থেকে গুলি চালায় তাঁর উপর। সূত্রের খবর, দুষ্কৃতীরা আগে থেকেই তাঁর উপর নজর রাখছিল। ভিড়ের সুযোগ নিয়ে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর বুকে গুলি করা হয়। নব্যেন্দুর বন্ধুরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই  পুলিশ এলাকায় পৌঁছায়। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে। রাতভর তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও।

নিহত তৃণমূল নেতার(TMC Leader) পরিবারের দাবি, নব্যেন্দুর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। সামনেই বিধানসভা নির্বাচন, তাই তাঁকে সরিয়ে দিতেই এই ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।  তবে এই ঘটনায় আর কেউ জড়িত আছে নাকি তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মরণব্যাধিকে ‘ডাবল গোল’: ক্যান্সারের জোড়া আক্রমণ সামলে নট-আউট ৬৭ বছরের শিখা

ষাটের কোঠায় হলে বয়স হলে এমনিতেই বিভিন্ন রোগব্যাধি চেপে ধরে। তার উপর যদি শরীরে থাবা বসায় ক্যান্সারের (Cancer)...

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...