Wednesday, June 17, 2026

মুস্তাফিজুরকে দলে নিয়ে বেইমান শাহরুখ! বাদশাকে খুনের হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

বিজেপি নেতার হুমকির মুখে শাহরুখ খান(Shah Rukh Khan )।  আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে নাইটরা।  কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ফলে মুস্তাফিজুরকে দলে নেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে এবার নাইট রাইডার্স দলের কর্ণধার শাহরুখ খানকে(Shah Rukh Khan)‘বেইমান’  ক্ষোভ উগরে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম(Sangeet Som)।

উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরের নেতা এখানেই থেমে থাকেননি। শাহরুখ খানের(Shah Rukh Khan )বেচে থাকার অধিকার নেই বলে জানিয়েছেন সঙ্গীত সোম। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের হত্যা কাণ্ডের প্রতিবাদ এপার বাংলাতেও হচ্ছে। যোগী রাজ্যের বিজেপি নেতা হুশিয়ারির সুরে জানিয়েছেন, মুস্তাফিজুরকে বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হবে না।

উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ বলছেন, “একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। আর একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। ভারতে বেইমানদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।”

গেরুয়া শিবিরের নেতার কথাতে শুরু হয়েছে সমালচোনা। কূটনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলা নিয়ে অর্থহীন।শুধু তাই নয় সমালোচনা করতে গিয়ে শাহরুখ খানকে কার্যত খুনের হূমকি দিয়ে বসলেন সঙ্গীত।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...