Wednesday, June 17, 2026

বারুইপুরে অভিষেকের সভামঞ্চে চমক! ব্রিগেডের আদলে হচ্ছে র‍্যাম্প

Date:

Share post:

নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে (Baruipur) জনসভা করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ব্রিগেডের আদলে র‍্যাম্প করা হচ্ছে বারুইপুরেও। সূত্র খবর, সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সেই ভাবেই মঞ্চ ও সভাস্থল তৈরি করা হচ্ছে।

২ জানুয়ারি বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা। ডায়মন্ড হারবার (Diamond Harbour) যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন। অভিষেকের সব সভাতেই ভিড় উপচে পড়ে। প্রিয়নেতাকে দেখতে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছে তৃণমূল।

সেই কারণেই বিশেষভাবে তৈরি হচ্ছে অভিষেকের সভামঞ্চ। সূত্রের খবর, ⁠এটি সাধারণ মঞ্চের মতো হবে না।২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস র‍্যাম্প থাকবে। সেই মঞ্চ থেকে সরাসরি আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও খবরপ্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিককের সাহসের প্রশংসা অভিষেকের

বারুইপুর সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সংলগ্ন বিধানসভা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দারা উপস্থিত থাকবেন। তবে, দলীয় সূত্রে খবর, জানুয়ারি মাসে অভিষেক (Abhishek Banerjee) যে যে জনসভা করবেন সেখানেই এই ক্রস/র‍্যাম্পের ধরনের মঞ্চ করা হবে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...