Wednesday, June 17, 2026

প্রাপ্তি-অপ্রাপ্তিতে কাটল 2025, নাচে-গানে-হুল্লোড়ে স্বাগত 2026

Date:

Share post:

পাতা উল্টোলো ক্যালেন্ডারের। প্রাপ্তি-অপ্রাপ্তিতে মিশিয়ে কাটাল 2025। বুধবার, সন্ধে থেকে নাচে গানে হুল্লোড়ে 2026-কে (Happy New Year) স্বাগত বিশ্ব। কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে বো ব্যারাক, চিনার পার্কের ক্লাব থেকে শুরু করে বাইপাসের ডান্স বার সর্বত্রই শুধুই উন্মাদনা।

রাত যত বাড়ল, ভিড় তত গভীর হল। ঠোঁট ছুঁল প্রিয় পানীয়। ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই 2026-কে (Happy New Year) নাচে-গানে হুল্লোড়ে স্বাগত জানালো মহানগর। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ৩১ তারিখ সকাল থেকেই ফেস্টিভ মুডে সারা বাংলা। 2025 ছিল ঘটনা বহুল। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়েছে এই বছর। পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান পর্যটকরা। পাল্টা অপারেশন সিন্দুর করে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। আবার বছরের শেষ দিকে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। আবার প্রাপ্তিও প্রচুর। বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেটদল।

পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে কড়া হাতে ট্রাফিক এবং নিরাপত্তায় নজরদারি কলকাতা পুলিশ।

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...