Thursday, March 5, 2026

কেন ব়্যাম্প? ৩ ‘ভূত’কে হাঁটিয়ে কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

ব্রিগেডের আদলে ব়্যাম্প করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভামঞ্চের। কেন ব়্যাম্প (Ramp)? কৌতুহল ছিল তুঙ্গে। শুক্রবার, সেই ব়্যাম্পে খসড়া ভোটার তালিকা তিন ‘মৃত’কে হাঁটিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস ব়্যাম্প বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভায়। সেই সভা ঘিরে কৌতুহল ছিল তুঙ্গে। এদিন বক্তব্য রাখতে উঠে সেই বিষয়ে উত্থাপন করেন অভিষেক। তারপরেই সবাইকে চমকে দিয়ে বলেন, আপনারা ভূত দেখবেন? ভূত দেখাব বলে ব়্যাম্প করেছি। তার পরেই তিনজনকে মঞ্চে ডাকেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরিচয় করিয়ে দেন তাঁদের। হরেকৃষ্ণ গিরি, মায়া দাস ও মনিরুল ইসলাম মোল্লাদের দেখিয়ে অভিষেক জানান, খসড়া ভোটার তালিকায় এঁদের মৃত বলে উল্লেখ করা হয়েছে।

অভিষেক জানান, “এই যে তিন জনকে দেখছেন, তাঁদের এই দু’জন মেটিয়াবুরুজের বাসিন্দা। আর ইনি কাকদ্বীপের। নির্বাচন কমিশন এঁদের মৃত ঘোষণা করেছে। শুধু এঁরাই নয়, এঁদের মতো আরও ২৪ জন রয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়, যাঁদের মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অথচ দেখুন, এবার সবাই বেঁচেবর্তে রয়েছেন। তাহলে কমিশনের হিসেব অনুযায়ী, এঁরা সবাই ভূত! আমি তাই এই ‘ভূত’দের ডেকে হাঁটালাম।”

এর পরেই কেন্দ্র ও কমিশনকে এক বন্ধনীতে রেখে অভিষেকের নিশানা করে বলেন, “আমরা একজনের নামও কাটতে দেব না। আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে। ভ্যানিশ কুমাররা তৈরি থাকুন-জ্ঞানেশ কুমার, অমিত শাহ সবাই ভোটের জলোচ্ছ্বাসে ভেসে যাবেন।” ‘এসআইআর-এর কারণে’ মৃত তিনজনের পরিবারকে এদিন অভিষেকের সভায় ডাকা হয়। শফিকুল গাজি, হাফেজ শাহবুদ্দিন ও আবু তালেব সর্দারের পরিবারের সদস্যেরা ছিলেন সভায়।

spot_img

Related articles

বিশ্বকাপের মধ্যে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে আশালীন ব্যবহার, বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার...

অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে শুক্রবার ধর্না অবস্থান মমতার, মেট্রো চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

এসআইআরে অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে ফের সর্বাত্মক আন্দোলনে নামছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার...

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর...

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara...