বিজেপি নেতার পর ধর্মগুরু, মুস্তাফিজুর ইস্যুতে ফের রুচিহীন আক্রমণ শাহরুখকে

আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কেকেআর(KKR)। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ফলে মুস্তাফিজুরকে দলে নেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতার পর এবার শাহরুখ খানকে খানকে(Shah Rukh Khan) কুরুচিকর আক্রমণ করলেন ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্য(Jagatguru Rambhadracharya )।
Sponsored

বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন হচ্ছে, তখন কেন সেই দেশের ক্রিকেটারকে ভারতে খেলানো হবে, সেই নিয়ে কিং খানকে তোপ দেগে তাঁকে ‘দেশদ্রোহী’ বললেন ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্যের।
Sponsored

ধর্মগুরু জানিয়েছেন, এটা খুবই দুভাগ্যজনক যে কেকেআর দল একজন বাংলাদেশীকে খেলার সুযোগ করে দিয়েছে। শাহরুখ খানের অবস্থান অনেকদিন ধরেই দেশের অবস্থানের পরিপন্থী। তিনি একজন দেশদ্রোহী।
Sponsored

এর আগে নাইট রাইডার্স দলের কর্ণধার শাহরুখ খানকে(Shah Rukh Khan)‘বেইমান’ ক্ষোভ উগরে দিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম(Sangeet Som)
Sponsored

যদিও বিতর্কের মধ্যে নাইট রাইডার্স কর্ণধাররে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মাণিকম ঠাকুর। তিনি বলছেন, “শাহরুখ খানের মতো একজন সুপারস্টারকে বেইমান বলার মানে দেশের বহুত্ববাদে আক্রমণ।এভাবে সমাজে বিষ ছড়ানো বন্ধ করুক আরএসএস। ঘৃণা কখনও জাতীয়তাবাদ হতে পারে না।”
Sponsored

খানিক চমকপ্রদভাবে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীও পরোক্ষে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, “খেলার মধ্যে এসব ঢোকানো একেইবারেই অনুচিত।
Sponsored

এদিকে, মুস্তাফিজুর ইস্যুতে কোনও রকম হস্তক্ষেপ করবে না বিসিসিআই। বোর্ডের এক সূত্র জানিয়ছেন, সরকারের থেকে এমন কোনও নির্দেশিকা আসেনি যে বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে পারবেন না। তাই বিষয়টি নিয়ে এখনও বলা যাবে না।
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
