Saturday, March 28, 2026

ওড়িশায় বিধায়কের দাদাগিরি! তাণ্ডব বিডিও অফিসে 

Date:

Share post:

বিজেপি-শাসিত ওড়িশা রাজ্যে এক বিধায়কের দাদাগিরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। রাজনগর ব্লক অফিসে ঢুকে সরকারি আধিকারিকের উপর হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়ক ললিতকুমার বেহরার বিরুদ্ধে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

ভাইরাল হওয়া ভিডিওতে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা গিয়েছে, প্রায় ৩০ জন অনুগামীকে সঙ্গে নিয়ে মারমুখী ভঙ্গিতে রাজনগর ব্লক অফিসে ঢুকে পড়েন বিধায়ক। কেন্দ্রপাড়া জেলার ওই ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে ঢুকে তাণ্ডব চালানো হয়। অভিযোগ, বিডিও তিলোত্তমা প্রুস্তিকে লক্ষ্য করে হুমকি ও শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন বিধায়ক। এমনকী অফিসের কম্পিউটার তুলে মারার উদ্যোগ নিতেও দেখা যায় তাঁকে।

সূত্রের খবর, বিডিওকে বেআইনি কাজ এবং ভুয়ো বিল তৈরি করতে চাপ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মানতে অস্বীকার করায় বিধায়ক ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে অফিসে হামলা চালান বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে দফতর ছাড়তে বাধ্য হন বিডিও। পুরো ঘটনাটি অফিসে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা শাসককে জানানো হয়েছে। প্রশাসনিক মহলে এই ঘটনার পর আতঙ্ক এবং ক্ষোভ, দু’টিই ছড়িয়েছে। সরকারি অফিসে ঢুকে জনপ্রতিনিধির এই ধরনের আচরণ ঘিরে প্রশ্ন উঠছে প্রশাসনের নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষা নিয়ে। ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হবে, সে দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুন – গোয়ায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক! দিলেন আর্থিক সাহায্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...