Saturday, March 28, 2026

পরিবেশবান্ধব পরিবহণে জোর রাজ্যের! বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ইভি চার্জিং স্টেশন

Date:

Share post:

পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থাকে উৎসাহ দিতে কলকাতায় বৈদ্যুতিক গাড়ির পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। সায়েন্স সিটির উল্টো দিকে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন এবং আলাদা ইভি পার্কিং গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য ই-টেন্ডারের মাধ্যমে অভিজ্ঞ ইভি চার্জিং অপারেটর ও অ্যাগ্রিগেটরদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। রাজ্যের শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর, মেলা প্রাঙ্গণের পার্কিং এলাকার প্রথম তলায় প্রায় ৮,১৯০ বর্গমিটার জায়গা বৈদ্যুতিক গাড়ির জন্য নির্দিষ্ট করা হবে। ওই এলাকায় কেবলমাত্র ইভি পার্কিং ও চার্জিংয়ের অনুমতি থাকবে। নির্বাচিত সংস্থাকে স্পষ্ট সাইনেজ বসানো এবং নির্ধারিত এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে।

প্রকল্পটি মাসিক ভাড়ার ভিত্তিতে চালানো হবে। প্রাথমিক ভাবে মাসিক ভাড়া ধার্য করা হয়েছে প্রায় ৬ লক্ষ ৪৫ হাজার টাকা। এর বেশি দর দিয়ে সংস্থাগুলিকে বিড করতে হবে। চুক্তির মেয়াদ প্রথমে তিন বছর, পরে শর্তসাপেক্ষে প্রতি বছর নবীকরণের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। চার্জিং স্টেশন স্থাপনের সম্পূর্ণ খরচ বহন করবে নির্বাচিত সংস্থা। চার্জার বসানো, ট্রান্সফরমার স্থাপন, কেবলিং, বিদ্যুৎ লোড বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ—সব কিছুর দায়িত্ব তাদেরই। নির্ধারিত ইভি চার্জিং ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ খরচও সংশ্লিষ্ট সংস্থাকেই বহন করতে হবে। প্রশাসনের এক কর্তার মতে, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই চার্জিং স্টেশন চালু হলে শহরের একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নির্ভরযোগ্য ইভি পরিকাঠামো তৈরি হবে। তার ফলে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়বে এবং পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থাকে আরও জোরদার করা সম্ভব হবে বলেই আশা প্রশাসনের।

আরও পড়ুন- ভোটের আগে আইনশৃঙ্খলায় কড়া নজর! সাপ্তাহিক রিপোর্ট চাইল কমিশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...