Saturday, March 28, 2026

মেলালেন তিনি মেলালেন: কল্য়াণের সামনে হাতে হাত রচনা-অসিতের

Date:

Share post:

সাংসদ বিধায়ক দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন আরেক সাংসদ। বিধানসভা নির্বাচনে যাতে কোনওভাবেই নিজের বা আশেপাশের এলাকায় দল শক্তি না হারায়, এবার তার দায়িত্ব কার্যত তুলে নিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পরের কথায় কান না দিয়ে দলের স্বার্থে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ও বিধায়ক অসিত মজুমদারকে (Ashit Majumder) হাতে হাত মিলিয়ে কাজ করার সূচনা করলেন কল্য়াণ।

গত প্রায় ছয়মাস ধরে যে হুগলি (Hooghly) লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায় ও চুঁচুড়ার (Chuchura) বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব চলছিল, তা প্রকাশ্যে এসে গিয়েছিল। তবে দলের গুরুত্ব যে সাংসদ ও বিধায়ক উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ তা তাঁরা দুজনেই শনিবার প্রমাণ করলেন। একে অন্যের সঙ্গে কর্মসূচিতে যাবেন না জানালেও শনিবার এসআইআর (SIR) নিয়ে আলোচনায় দুজনেই যোগ দেন চুঁচুড়ায়। কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ের (Kalyan Banerjee) উদ্যোগই তার পিছনে মূল ভূমিকা নিয়েছিল।

আরও পড়ুন : জোড়াফুল থেকে হাতে ফিরলেন মৌসম! যোগদানের পরেও তৃণমূল সম্পর্কে নেতিবাচক মন্তব্য নয়

রচনা-অসিত সমস্যার সমাধানে বারবার সামনে আসবেন বলে শনিবার দাবি করেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০২৬-এর নির্বাচন। সেখানে একসঙ্গে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে এসে কার সঙ্গে কার মত বিরোধ দেখলে হবে না। দলের সবাইকে সবকিছু কর্মসূচি জানাতে হবে। মে মাস পর্যন্ত আমরা দলে একত্রিত হয়ে কাজ করব নির্বাচনের জন্য। অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে। কাজের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে আমাদের সঙ্গে। আগামী দিনে যাতে না হয় তার চেষ্টা করব।

তবে সাংসদ ও বিধায়ক – দুজনেরই প্রশংসা এদিন সাংসদ কল্যাণের মুখে। তাঁকেই দল এই বিরোধ মেটানোর দায়িত্ব দিয়েছিল। আর সেই কাজে একেবারে প্রথম ম্যাচেই জয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রচনা খুব ভালো মেয়ে , খুব ভালো কাজ করছে লোকসভায়। অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে কিন্তু ওর মুখ ভালো নয়। ও লোকের কথা শুনে। দুজনে কেউ যেন কান পাতলা না হয় সমাস কাজ করো ঠিক করে। তারপর দুজনকে লাঠি দেবো তারপর মারামারি করবে।

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...