Sunday, March 29, 2026

আদরের অছিলায় ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ মধ্যবয়স্ক ব্যক্তির! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

খাস কলকাতার বুকে মধ্যবয়স্ক ব্যক্তির যৌন লালসার শিকার হয়ে ধর্ষিতা ৩ বছরের শিশুকন্যা(Three year old girl rape) ! শনিবার সন্ধ্যায় বেলেঘাটা (Beleghata) চাউল পট্টি রেল ব্রিজের ধারে শিশু কন্যাকে টেনে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে তাঁরই পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে শিয়ালদহ জিআরপি (Sealdah GRP), ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটিকে আদর করার অছিলায় লাইনের ধারে অন্ধকারে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন করা হয়। নাবালিকার চিৎকারে বাকিরা ছুটে এলে অভিযুক্ত শিশু কন্যাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা গিয়ে দ্রুত বাড়ি মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে শিশু কন্যার যৌনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে। ঘটনাটি যেখানে ঘটেছে তা শিয়ালদহ জিআরপির অন্তর্ভুক্ত হওয়ায় তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পকসো মামলায় রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...