Thursday, June 18, 2026

ভারতে খেলতে নারাজ বাংলাদেশ, পাল্টা জবাব বিসিসিআইয়ের

Date:

Share post:

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়ার পর এবার ভারতের বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh cricket board)। কার্যত হুমকির সুরে সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) বলেন, আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) শ্রীলঙ্কায় প্রত্যেকটা ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট টিম। যদিও প্রতিবেশীর রাষ্ট্রের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।

বিশ্ব ক্রিকেটে ভারতের এই মুহূর্তে যা অবস্থান তাতে সরাসরি BCCI-র বিরোধিতা করার মতো সাহস বা ক্ষমতা কোনটাই বাংলাদেশের নেই। কিন্তু মুস্তাফিজুর কে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে তারা ভালো চোখে দেখছে না তা স্পষ্ট করতেই এবার ভারতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকল্প ভেন্যু হিসেবে তারা শ্রীলংকার কথা উল্লেখ করেছেন। শোনা যাচ্ছে দ্রুত আইসিসিকে এই নিয়ে চিঠিও লেখা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। বরং বোর্ডের এক সূত্র বলছে সামনের মাসেই বিশ্বকাপ তাই এত কম সময়ের মধ্যে বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু বা সূচি পরিবর্তন সম্ভব নয়। শুধু একটা দেশের কথা ভাবলেই তো হলো না বিপক্ষ অনেকগুলো দেশের প্লেয়ারদের হোটেল বিমান বুক করা হয়ে গেছে। শেষ মুহূর্তের সব পরিবর্তন করা সম্ভব নয়। প্রত্যেকদিন দুটো ম্যাচ ভারত এবং একটি ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কথা। এই মুহূর্তে ভেন্যু বদল করতে গেলে সম্প্রচারে বড় সমস্যা তৈরি হবে। পাশাপাশি ভারতের থেকে এটাও স্পষ্ট করা হয়েছে যে কারোর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় বিশ্ব ক্রিকেট চলবে না। আইসিসির তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...