Monday, March 30, 2026

বাছতে হবে মুস্তাফিজুরের বিকল্প, কেকেআরের ভাবনায় রয়েছেন কারা? রইল তালিকা

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর (KKR)। এবার তাঁর পরিবর্ত খুঁজে নিতে হবে নাইটদের। নিলামে ৯ কোটি টাকা খরচ করে বাংলাদেশি পেসারকে নিয়েছিল শাহরুখ খানের দল। মু্স্তাফিজুরের(Mustafizur Rahman) বিকল্প কে হবেন? সম্ভাব্য নামগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মুস্তাফিজুরকে না পাওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে কেকেআরকে(KKR) রণকৌশল বদলাতে হবে। শনিবারে কেকেআরের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, মুস্তাফিজুর রহমানকে তারা দল থেকে ছেড়ে দেওয়ার খবর। মু্স্তাফিজুরের বিকল্প কে হবেন এই নিয়ে চলছে চর্চা। নিলামের তালিকায় থাকা ক্রিকেটারদের থেকেই মুস্তাফিজুরের বিকল্প বেছে নিতে হবে নাইট শিবিরকে।

নাইটদের বিকল্প হিসেবে একাধিক পেসারের নাম ভাসছে। এর মধ্যে প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ার ঝেই রিচার্ডসন। পাশাপাশি তালিকায় আছেন অস্ট্রেলিয়ারই স্পেনসর জনসন। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়াটজি, নিউজিল্যান্ডের মিচেল ব্রেকওয়েল, আফগানিস্তানের ফজল হক ফারুকি।

রিচার্ডসন ভালো বিকল্প হতে পারেন, সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরেছেন। আবার বিগ ব্যাশেও ভালো খেলেছেন। নিউজিল্যান্ডে ব্রেকওয়েল নিলামে দল পাননি কিন্তু তিনিও ভালো পেসার টি২০ ফর্ম্যাটে। ১৪৫ কিমিতে বল করতে পারেন, শেষ চার মরশুমে তাঁর উইকেট সংখ্যা ৯৬।

দক্ষিণ আফ্রিকার কোয়াটজি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। আইপিএলে ১৪ ম্যাচে ১৫ উইকেট আছে। টি২০-তে উইকেট সংখ্যা ৯৭। ফলে তিনিও ভালো বিকল্প হতে পারেন নাইটদের।

এর পাশাপাশি স্পেনসর জনসন, ফারুকিকে নিয়েও ভাবতে পারে কেকেআর। কারণ পাথিরানার সঙ্গে একজন বিদেশি পেসার থাকলে কেকেআরের বোলিং আরও শক্তিশালী হবে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...