Monday, March 30, 2026

বিজেপির হুলিগানিজম! সুকান্তর বর্ষবরণ, সেখানেই ভাঙল সাচেত-পরম্পরার গাড়ির কাঁচ

Date:

Share post:

কদিন আগেই বাংলার সঙ্গীত শিল্পীর হেনস্থা নিয়ে গেল গেল রব তুলেছিল রাজ্য বিজেপি নেতারা। এখনও অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী বাংলায় বিজেপির প্রচার চালাতে সঙ্গীত শিল্পীর হেনস্থাকে হাতিয়ার করার পথ খুঁজছেন। আদতে শিল্পী যদিও বিজেপি নেতাদের সমর্থনের প্রত্যাশা করেননি সেই সময়ে। তবে বিজেপির হাতে কীভাবে হেনস্থার শিকার শিল্পীরা, তা নজির দেশজুড়ে রয়েছে। তাতে নতুন সংযোজন এবার বাংলার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের দুই খ্যাতনামা সঙ্গীত শিল্পীর চূড়ান্ত হয়রানি শিল্পীরাই তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। বালুরঘাটে শিল্পীদের উপর উগ্র বিজেপি সমর্থকদের হামলা নিয়ে মুখে কুলুপ রাজ্য বিজেপি নেতাদের।

বর্ষবরণের রাতে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সাংসদ ক্ষেত্র এলাকায় বালুরঘাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বলিউড শিল্পী সাচেত টেন্ডন (Sachet Tandon) ও পরম্পরা ঠাকুর (Parampara Thakur)। অনুষ্ঠান শেষে শিল্পীরা যখন নিজেদের গাড়িতে বেরোচ্ছিলেন হঠাৎই একদন উন্মত্ত জনতা ঘিরে ধরে তাঁদের গাড়ি। উচ্ছৃঙ্খল আচরণ দেখেও শান্ত থাকার চেষ্টা করেন দুই শিল্পী। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের গাড়ির পিছনের কাঁচে আছড়ে পড়ে জোরালো ধাক্কা। কাঁচ ভেঙে সেই কাঁচের টুকরো তাঁদের শরীরে আঘাত করলে ভয় পেয়ে যান শিল্পীরা।

আরও পড়ুন : পরিষেবায় একই ‘ভুল’: গুজরাটে শাহর সাংসদক্ষেত্র এলাকায় জল খেয়ে হাসপাতালে শতাধিক

এই অনুষ্ঠানেই মঞ্চে সাচেত (Sachet Tandon) ও পরম্পরার (Parampara Thakur) সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। মঞ্চে শিল্পীদের সঙ্গে কথা বলে তিনি চলে গেলেও আদতে যে কর্মী সমর্থকদের রেখে গিয়েছিলেন, তাঁদের হাতে কতটা নিরাপত্তাহীন সঙ্গীত শিল্পীরা প্রমাণ করল বর্ষবরণের রাত। বিজেপির হুলিগানদের দৌরাত্ম্যে কার্যত পালাতে হল বলিউড শিল্পীদের।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...