Friday, June 19, 2026

লড়াই শেষ, জন্মদিনেই প্রয়াত প্রশান্ত পুত্র, শোকের ছায়া ময়দানে

Date:

Share post:

অসম লড়াই শেষ। জীবন যুদ্ধে হার মানলেন প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়(Prasanta banarjee )পুত্র প্রণজিৎ বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের ভোরেই না ফেরার দেশে চলে গেলেন  ৩১ বছরের প্রণজিৎ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল ফুটরবলার পুত্রে। কিন্তু শেষ রক্ষা হল না।

বাবা বিখ্যাত ফুটবলার হলেও ছেলে অবশ্য খেলাধুলায় কেরিয়ার করেননি।  ফুসফুসে সংক্রমণ হয়েছিল,গত কয়েক মাস ধরে আবার শরীর খারাপ হয়। ।

প্রণজিৎ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রায় চার বছর আগে তাঁর মাথায় টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচারের পর আশার আলো দেখা দিয়েছিল— ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি।  নিয়মিত অফিসে যাওয়া শুরু করেছিলেন, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না।

ছেলের অকালপ্রয়াণে ভেঙে পড়েছেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ( prasanta banarjee )। গোটা ময়দানও শোকস্তব্ধ। সহকর্মী, প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী— সবাই শোকাহত। তরুণ বয়সে এমন মৃত্যু যেন আরও বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে।

 

 

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...