Friday, June 19, 2026

সাতগাছিয়ায় সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন অভিষেকের, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এখন চলছে সেবাশ্রয় ২। ডিসেম্বরজুড়ে বিভিন্ন সেবাশ্রয় শিবির পরিদর্শন করছেন অভিষেক। সোমবার, যান সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে সেবাশ্রয় ২ শিবিরে। রোগী ও পরিবারে সঙ্গে কথা বলে তিনি। 

ডিসেম্বরের ১ তারিখ থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন অভিষেক। বজবজ, বিষ্ণুপুরের পরে সাতগাছিয়ার ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে সেবাশ্রয় ২- এর অভিষেককে দেখার জন্য উপচে পড়ে ভিড়। তাঁর সঙ্গে হাত মেলাতে উদ্বেল হয়ে পড়েন স্থানীয়রা। নিরাশ করেননি তৃণমূলের সেনাপতিও। 

শিবিরে উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক। চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন। সঠিক চিকিৎসার নির্দেশ দেন।  

সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকার সব স্তরের মানুষ। 

প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পরে এবারেও ‘সেবাশ্রয় ২’ শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। 

এদিন ‘সেবাশ্রয় ২’ শিবিরের বাইরে উপচে পড়ে ভিড়। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। অটোগ্রাফ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...