Monday, March 30, 2026

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

Date:

Share post:

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে উচ্ছ্বাসের আবহ। বুধবার ইটাহার হাই স্কুল মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তিনি। পাশাপাশি কুমারগঞ্জে এসআইআর আতঙ্কে মৃত ওসমান মণ্ডলের বাড়ি এবং মৃতা জয়ন্তী সরকারের বাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেকের।

অভিষেকের সফরকে কেন্দ্র করে ইটাহার শহরে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। ইতিমধ্যেই হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে শহরের প্রতিটি মোড়ে মোড়ে ফ্লেক্স, ব্যানার ও সুসজ্জিত প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে এলাকা। রোড শো-এর যাত্রাপথে রাস্তার দু’ধারে বসানো হয়েছে বিশালাকার তোরণ। গোটা শহর জুড়ে সাজসাজ রব।

রোড শো নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাত্রাপথ থেকে শুরু করে সভামঞ্চ ও হেলিপ্যাড এলাকা পর্যন্ত কড়া নজরদারি চলছে। মঙ্গলবার বিকেলে প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নামেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও ভিড় সামলানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক মোশারফ হোসেন বলেন, নবজোয়ার কর্মসূচিতে ইটাহারে যে ভালবাসা দেখা গিয়েছিল, বুধবারের এই মেগা রোড শো সেই রেকর্ডও ছাপিয়ে যাবে। ইটাহার আবারও প্রমাণ করবে, তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পথের সঙ্গেই রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার যাত্রার সময় ইটাহারের রাস্তায় উপচে পড়েছিল জনসমুদ্র। সেই অভিজ্ঞতাকে স্মরণ করেই এবারও জেলার প্রতিটি ব্লক থেকে হাজার হাজার কর্মী-সমর্থক রোড শো-তে অংশ নেবেন বলে দলীয় সূত্রে খবর। সব মিলিয়ে, বুধবার ইটাহার সাক্ষী থাকতে চলেছে এক বড় রাজনৈতিক জমায়েতের।

আরও পড়ুন- কোচবিহারে বিজেপির সংকল্প যাত্রা: অনুমতি না মেলায় মামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...