Sunday, June 21, 2026

দিল্লির আদর্শনগরে মেট্রো রেলের স্টাফ কোয়ার্টারে আগুন! ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন 

Date:

Share post:

মঙ্গলের ভোরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) স্টাফ কোয়ার্টারে আগুন লেগে মৃত্যু হয় একই পরিবারের তিন সদস্যের। রাজধানীর আদর্শ নগর এলাকার কোয়ার্টারের একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন। তবে আবাসনের পাঁচ তলায় আগুন লাগায় সেটা নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যা হয় উদ্ধারকারীদের।

সূত্রের খবর, এক দম্পতি ও তাঁদের ১০ বছরের শিশুকন্যা সহ মোট তিনজন এদিনের ঘটনায় নিহত হয়েছেন। দমকল বাহিনী ৫ তলার ফ্ল্যাটে আগুন নেভানোর পর তাঁদের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। ভোররাতে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তিব্রতা এতটাই ছিল যে কাউকেই বাঁচানো সম্ভব হয় নি।

দমকল সূত্রে খবর, ভোররাত প্রায় ২:৩৯ নাগাদ আগুন লাগার খবর আসে। পুলিশ জানিয়েছে অজয় (৪২), তাঁর স্ত্রী নীলম (৩৮) এবং তাদের মেয়ে জানহভি (১০) এই তিনজন আগুনে পুড়ে মারা গিয়েছেন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। মেট্রো স্টাফ কোয়ার্টারের অভ্যন্তরে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনায় সকলেই আতঙ্কিত। কীভাবে অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয়। স্টাফ কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...