প্রতিদিন নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে খবরের শিরোনামে শীতের ইনিংস (Winter Spell)। দাপুটে মেজাজে ব্যাটিং করে বঙ্গ জুড়ে নিজের আধিপত্য কায়েম করছে শীত। এবার কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) কমে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পৌষের শীতে সর্বকালীন রেকর্ড মহানগরীতে। কাঁপছে দক্ষিণবঙ্গ।
Sponsored

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে পাঁচ ডিগ্রি আশেপাশে। হাড় কাঁপানো ঠান্ডায় উত্তরবঙ্গকে টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গ। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা। আগামী চার দিন কনকনে করে ঠান্ডার স্পেল চলবে।নতুন বছরের একেবারে শুরুতে শহরের তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রিতে। কিন্তু তারপর থেকে পারদ ঊর্ধ্বমুখী হচ্ছিল। তবে মঙ্গলবার সেই সব কিছু পিছনে ফেলে জাঁকিয়ে শীত কাবু করছে বঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী তিন দিন অন্তত ২-৩ ডিগ্রি পারদ পতন হতে পারে।

১৮৯৯ সালে কলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর মঙ্গলবার অর্থাৎ ৬ জানুয়ারিতেও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
11h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
12h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
12h ago

মমতার ছবি ছাড়া ১০টা ভোটও পাব না: বিধানসভায় শোভনদেব-কুণালদের বিক্ষোভে পা মিলিয়ে সাফ জানালেন ঋতব্রত-পন্থী বিধায়করা
13h ago

শান্তিনিকেতনে তল্লাশি চালিয়ে আটক টুলু-ঘনিষ্ঠ ৩
13h ago







