Monday, March 30, 2026

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

Date:

Share post:

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক আইনজীবী এই মামলা করেছেন। তাঁর আবেদনে রাজ্য সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।

মামলাকারীর অভিযোগ, দিনের পর দিন কলকাতা ও হাওড়ার বাতাসের গুণগত মান আশঙ্কাজনক ভাবে নিচের দিকে নামছে। নির্ধারিত ন্যূনতম মানের তুলনায় অনেক বেশি মাত্রায় দূষণ রয়েছে বাতাসে। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আকাশ শর্মা তাঁর আবেদনের সঙ্গে নথি হিসেবে ২ জানুয়ারি ২০২৬ তারিখের রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন। ওই তথ্য অনুযায়ী, একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্দেশিকা ও পরিকল্পনা থাকলেও বাস্তবে তার সঠিক প্রয়োগ হচ্ছে না। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ থেকে উড়ে আসা ধুলো এবং শিল্প দূষণ—সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানো, দূষণকারী উৎসগুলির উপর কড়া ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মামলাকারীর দাবি। এই জনস্বার্থ মামলাটি গ্রহণ করা হলে রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ নীতি ও বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে বলেই মনে করছেন আইন মহলের একাংশ।

আরও পড়ুন- জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...