Monday, June 22, 2026

আইএসএল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক, অনুশীলন বন্ধ করে দিল এফসি গোয়া

Date:

Share post:

নতুন বছরের শুরুতেও অনিশ্চয়তা যেন কিছুতেই কাটছে না আইএসএলের(ISL)। ১০-১৫ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে লিগ। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবগুলি সঙ্গে বৈঠক কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের।সোমবার রাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ নিজে প্রতিটি ক্লাবকে ফোন করে এই বৈঠকের ব্যাপারে জানান। যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ক্লাব প্রতিনিধিরা আজ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গেও দেখা করতে পারে

আইএসএল(ISL) নিয়ে আজ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির মিটিং। সকাল ১০.৩০ মিনিট থেকে এই বৈঠক শুরু হয়েছে। কিন্তু ১ কোটি টাকার বেশি খরচ অনুমোদন কার্যনির্বাহী কমিটি করতে পারে কি? এর বেশি টাকার প্রয়োজন হলে আবার ডাকতে হবে বিশেষ সাধারণ সভা। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকের দিকে তাকিয়ে আছে দেশের ফুটবল মহল।

এদিকে, যতই আশার আলো দেখা যাক ক্লাব গুলি নিশ্চয়তা পাচ্ছে না।  অনুশীলন ও কাজকর্ম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল এফসি গোয়া। সোমবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এফসি গোয়ার সিইও রবি পুষ্কুর সিনিয়র দলের সকল সদস্যকে জানিয়ে দেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সমস্ত ধরণের কাজ।

কিন্তু কয়েক দিন আগে পর্যন্ত এফসি গোয়া সক্রিয় ছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ স্টেজে ফতোরদায় এফসি ইস্তিকললের মুখোমুখি হয়েছিল গোয়া। সেই ম্যাচে গোয়ার ফুটবলাররা প্রতীকী প্রতিবাদ দেখান। তাঁরা হাঁটু মুড়ে বসে পড়েন ফুটবলাররা। ভারতীয় ফুটবলের অচলাবস্থার কথা গোয়ার ফুটবলাররা তুলে ধরেন ওই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...