Monday, March 30, 2026

SIR নিয়ে আবার সুপ্রিম কোর্টে তৃণমূল: দলনেত্রীর ঘোষণার ২০ ঘণ্টার মধ্যে মামলা দায়ের

Date:

Share post:

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে যাবেন, গঙ্গাসাগর থেকে প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর ঘোষণার ২০ ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর (SIR) প্রক্রিয়ার নির্দিষ্ট ভুল তুলে ধরে আবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন তৃণমূলের। এসআইআর সংক্রান্ত পুরনো মামলার সঙ্গেই যুক্ত হবে এই মামলা।

মঙ্গলবারই তৃণমূলের তরফে কমিশনের চলতি এসআইআর প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপে নির্দেশিকা জারি সংক্রান্ত অভিযোগ তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে। এছাড়াও এসআইআর-এর (SIR) শুনানি পর্বে (hearing) যেভাবে সাধারণ বৈধ ভোটারদের হয়রানির শিকার হতে হচ্ছে সেই প্রসঙ্গেরও উল্লেখ করা হয়েছে। পিটিশন দাখিল করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

নির্বাচন কমিশন এসআইআর-এর যে গাইডলাইন তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে। ১০১ পাতার একটি পিটিশন দাখিল করা হল মঙ্গলবার।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...