Monday, March 30, 2026

চব্বিশ ঘণ্টার ব্যবধানে পদ্মাপাড়ে দুই সংখ্যালঘু খুনের ঘটনায় চাঞ্চল্য!

Date:

Share post:

কাঁটাতারের ওপারে বেড়েই চলেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ। রবিবার গুলি করে হত্যা করা হয় সাংবাদিককে (রানা প্রতাপ), সোমবার রাতে কুপিয়ে খুন এক দোকানদারকে (নাম: মণি চক্রবর্তী) – একদিনের ব্যবধানে বাংলাদেশে (Bangladesh) দুই হিন্দু হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিন সপ্তাহে ইউনূসের (Mohammad Yunus) দেশে ৬ জন হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর ঘটনা। ভরা বাজারে দোকানে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

সূত্রের খবর নরসিংডি জেলার বাসিন্দা মণি (Moni Chakraborty) সোমবার নিজের দোকানে বসে ছিলেন। আনুমানিক রাত দশটা নাগাদ সেখানে চড়াও হয় দুষ্কৃতীরা। নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। কেটে দেওয়া হয় গলার নলি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তাতেই ওই দোকানদারের মৃত্যু হয়েছে বলে খবর। এর আগে রবিবার বিকেলের যশোরে খুন হন রানা প্রতাপ (Rana Pratap) নামের এক সাংবাদিক।আততায়ীদের গুলিতেই তাঁর মৃত্যু বলে জানা গেছে। কী কারণের জন্য এই দুই সংখ্যালঘুকে টার্গেট করা হল তা স্পষ্ট নয়।

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...