Monday, March 30, 2026

আবার জিতবে বাংলা: বিজেপির মুখোশ খুলতে বুধে বালুরঘাটে অভিষেক

Date:

Share post:

বালুরঘাট থেকে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে বাংলার মানুষের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ তো দূরের কথা, নিজের লোকসভা ক্ষেত্র এলাকার অত্যাচারিত পরিযায়ীদের (migrant labor) রক্ষা পর্যন্ত করেননি সুকান্ত (Sukanta Majumder)। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সহযোগিতায় শেষ পর্যন্ত বাড়ি ফিরেছেন তাঁরা। এবার বালুরঘাটে (Balurghat) দাঁড়িয়ে সুকান্তর সেই মুখোশ খুলবেন অভিষেক।

বিজেপির বাংলা-বিরোধী পরিকল্পনার মুখোশ খুলতে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির চতুর্থ দিনে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) তাঁর একাধিক কর্মসূচি। দুপুর ১.৩০টায় বালুরঘাটে জনসভা করবেন তিনি। এরপর তপনে (Tapan) মহারাষ্ট্রে আক্রান্ত অসিত সরকারের সঙ্গে দেখা করবেন তিনি। এই ব্যক্তিই বাঙালি হওয়ার জন্য বিজেপির মহারাষ্ট্রে (Maharashtra) পুলিশি নির্যাতনের শিকার হন। সাত মাস জেল খাটেন।

অভিষেকের আসার আগে তাই কার্যত সেজে উঠেছে তপনের লক্ষ্মীপুর ভেস্টপাড়া এলাকা। দিন মজুরি করা অসিত সরকার ও তাঁর পরিবার ‘ভগবান সমান’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খাওয়ানোর জন্য পায়েসের আয়োজন করেছেন অনেক অর্থ জমিয়ে। সেই সঙ্গে প্রত্যাশা রাখছেন এবার আর ভিন রাজ্যে নয়, বাংলাতে কাজ করেই উপার্জন করবেন অসিত।

আরও পড়ুন : জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি বুধবারই উত্তর দিনাজপুরে (North Dinajpur) পা রাখবেন অভিষেক। ইটাহারে রোড শো করবেন তিনি। বেলা ৩.০০ নাগাদ ইটাহারের বিডিও অফিস মোড় থেকে এই রোড শো হবে। সেই সঙ্গে উত্তর দিনাজপুরে নির্বাচনের ঢাকে কাঠি পড়বে।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...