Tuesday, March 31, 2026

প্রবল শীতেও জলাশয় ছাড়ছে না জলহস্তী! সঙ্গিনীর শোক নাকি অন্যকিছু, চিন্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ 

Date:

Share post:

তাপমাত্রার পারদ নিম্নমুখী, শীতলতম দিন হিসেবে প্রায় রোজই নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে কাঁপছে কলকাতা। কিন্তু এনার কোনও হেলদোল নেই। জল দেখলে মানুষ থেকে প্রাণী যখন দূরে পালাতে চাইছে তখন আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo Hippo) জলহস্তী কিছুতেই জল থেকে উঠতে চাইছে না। মন খারাপ নাকি শরীর, প্রাণীটির ব্যাতিক্রমী আচরণে উদ্বেগ কর্তৃপক্ষ থেকে পশু চিকিৎসকদের।

একদিন বা দুদিন নয়, গত প্রায় ১২ দিন ধরে জলাশয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে পুরুষ জলহস্তী। কিন্তু কেন? মন খারাপ নাকি শরীর? সঙ্গিনীকে হারানোর শোকেই কি এই অদ্ভুত আচরণ? উত্তর নেই কারোর কাছে। কী করেই বা জানা যাবে , সে তো আর মানুষ নয় যে নিজের কষ্ট বলবে। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষজ্ঞ দিয়ে বারবার জলহস্তীর শারীরিক পরীক্ষা করাচ্ছে। এই প্রাণীরা সারাদিন জলে থাকতে পছন্দ করলেও রাতে নাইট শেল্টারে চলে যায়। কিন্তু এই জলহস্তী খাবারের প্রলোভনে সাময়িক উঠে এলেও ফের জলে নেমে যাচ্ছে। জলাশয়ের জল কমাতে তার শরীর খারাপ হওয়ায় ফের জলে ভরে দেওয়া হয়েছে বলে খবর। চিকিৎসকদের আশঙ্কা দীর্ঘক্ষণ এভাবে জলে থাকতে প্রাণীটির দেহে পচন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে ওড়িশা থেকে একটি পুরুষ ও একটি মহিলা জলহস্তী আলিপুরে আনা হয়। কিছুদিন আগে সঙ্গিনী গত হয়েছে। এই প্রেমের মরশুমে প্রিয়জন বিয়োগের শোকে কাতর নাকি অসুস্থতায় জলেই দাঁড়িয়ে পুরুষ জলহস্তী, বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞ থেকে চিকিৎসক কেউই।

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...