Saturday, June 20, 2026

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

Date:

Share post:

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO) কাজে নিযুক্ত কর্মীদের উপর সময় বেঁধে কাজ চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission), তত বারই ঘটেছে কোনও না কোনও দুর্ঘটনা। এবারও তার ব্যতিক্রম হল না। কাজের চাপে মালদহের (Maldah) ইংরেজবাজারে এক মহিলা বিএলও-র মৃত্যুর অভিযোগ। ইংরেজবাজারে মৃত্যু হয়েছে সম্পৃতা চৌধুরী সান্যাল নামে এক বিএলও-র।

মঙ্গলবারই নির্বাচন কমিশন এসআইআর শুনানি (SIR hearing) পর্ব নিয়ে সময় বেঁধে দিয়েছে জেলা নির্বাচন আধিকারিক থেকে বিএলও-দের। নির্দেশ দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারের তালিকায় যাদের নাম রয়েছে আগামী ৪-৫ দিনের মধ্যে সকলের নোটিশ ডাউনলোড করে পৌঁছে দিতে হবে। এর পরই মালদহে মর্মান্তিক পরিণতি আইসিডিএস কর্মীর।

ইংরেজবাজারের বাসিন্দার সম্পৃতা চৌধুরী সান্যাল স্থানীয় আইসিডিএস কর্মী ছিলেন। তিনি ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ বুথের বিএলও হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত কয়েকদিন ধরে কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। একদিকে অঙ্গনওয়াড়ির (ICDS) কাজ, অন্যদিকে কমিশনের কাজ। পরিবারের অভিযোগ, ডাক্তার দেখানো সত্ত্বেও অসুস্থতা বাড়ছিল। বুধবার ভোরে তিনি নিজের বাড়িতেই মারা যান।

আরও পড়ুন : লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যা সমাধানে হিমসিম কমিশন: সময় বেঁধে কাজ শেষের হুঁশিয়ারি!

ঘটনার পরই খবর পেয়ে মৃত আশাকর্মীর বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনিও পরিবারের সঙ্গে কথা বলে কমিশনের অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...