Saturday, June 20, 2026

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

Date:

Share post:

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল সিপিএম-এর বিরুদ্ধে। বুধবার নেতাই শহীদ দিবস (Netai Martyrs Day)। সেই শহিদদের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, আজকের দিনে ২০১১ সালে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে সিপিএমের হার্মাদবাহিনীর হাতে ৯ জন নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারান। নেতাই এর সকল শহিদের প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-১ ব্লকের লালগড় গ্রামপঞ্চায়েত এলাকার নেতাই গ্রামে গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রাণ হারান ৯ জন। এক যুগ ধরে সে মামলা চলেছে। প্রাথমিকভাবে এই তদন্তভার সিআইডির হাতে গেলেও পরে সিবিআই তদন্ত শুরু করে। ২০১৪ সালের ২৮ এপ্রিল অভিযুক্ত ডালিম-সহ পাঁচজনকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়। তিনজন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগরে বন্দি ছিলেন।

আরও পড়ুন : আউটরাম ঘাট থেকে মেলার সূচনা: প্রস্তুতি খতিয়ে দেখতে বুধে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এদিন শহিদদের প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, নেতাই-এর অমর শহিদদের প্রণাম। ২০১১ সালে আজকের দিনে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে সিপিএমের হার্মাদবাহিনীর হাতে ৯ জন নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারান। নেতাই গ্রামের সেই অমর শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...