Tuesday, March 31, 2026

T20 World Cup: ভারতেই খেলতে হবে, বাংলাদেশের দাবি খারিজ আইসিসির

Date:

Share post:

ভারত থেকে  টি-২০ বিশ্বকাপের( T20  World Cup) ম্যাচ সরানো সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন খারিজ করে দিল আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে হয় ভারতে খেলতে হবে বাংলাদেশকে (Bangladesh) নয়তো পয়েন্ট খোয়াতে হবে। যদিও বিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এই বিষয়ে।

বিগত কয়েক বছরে ভারতে বিশ্বকাপ থাকলেও পাকিস্তানকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এবার সেই সমস্যা নাম বাংলাদেশ(Bangladesh )।  মুস্তাফিজুর রহমান ইস্যুর প্রভাব পড়েছে টি২০ বিশ্বকাপে।   ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি নিয়ে আইসিসির কাছে দরবার করে বাংলাদেশ। কিন্তু জানা গিয়েছে, পদ্মাপারের ক্রিকেট বোর্ডের দাবি খারিজ করে দিয়েছেন জয় শাহরা।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েকদিন আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে দেখা করে কথা বলেন বিসিসিআই কর্তারা। জানা যাচ্ছে, বিসিসিআই কর্তারা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অধিকার হাতছাড়া করতে নারাজ। বিসিসিআইয়ের যুক্তি শেষ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করতে হলে নানাবিধ লজিস্টিক‌্যাল ঝামেলার মুখে পড়তে হয়। যার প্রভাব গোটা টুর্নামেন্টে পড়বে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, টি-২০ বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট—কোনও কিছুই বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।

সূত্রের দাবি,বিসিবিকে আইসিসি জানিয়ে দেয়—ভারতে খেলতে অস্বীকার করলে তার ভাল পরিণতি হবে না। এমনকী মাঠে না নামলে পয়েন্ট খোয়ানোর সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে , তারা এই মর্মে আইসিসির পক্ষ থেকে কোনও লিখিত বা আনুষ্ঠানিক চিঠি পায়নি। যদিও আইসিসির বার্তার পরই সুর নরম করেছে বাংলাদেশ। বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে,  টি২০ বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। এক্ষেত্রে আইসিসি’র সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। তবে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...