Tuesday, March 31, 2026

৯টি মামলা! বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার, কর্নাটক পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Date:

Share post:

বিজেপি নেত্রীকে আটকে বেধড়ক মার! পোশাক ছিঁড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে বিজেপি শাসিত রাজ্যের (BJP ruled state) পুলিশের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যার সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাসের ভিতরে পুলিশকর্মীরা যখন তাঁকে আটক করার চেষ্টা করছে, তখন তিনি বাধা দেন। সেই সময়ই পুলিশ তাঁর ওপর চড়াও হয়। ধস্তাধস্তির সময় ওই মহিলার পোশাক ছিঁড়ে যায় বলে দাবি।

হুব্বলির পুলিশ কমিশনার শশী কুমার দাবি করেছেন, গ্রেফতারির সময়ে বিজেপির ওই কর্মী পুলিশ কর্মীদের হেনস্থা করেছিলেন। পুলিশ সূত্রে খবর, কংগ্রেস কাউন্সিলর সুবর্ণা কাল্লাকুন্তলার করা অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে ধরা হয়েছিল। ওই মহিলা আগে কংগ্রেস করতেন, কিন্তু কয়েকদিন আগে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি আধিকারিকদের যোগসাজশে তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিয়েছেন। যদিও ওই মহিলা এই অভিযোগ মেনে নেয়নি। এই নিয়েই দু’পক্ষের অশান্তি শুরু হয়। আরও পড়ুনঃ বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

পুলিশ কমিশনা এন শশী কুমার জানান, “ওই মহিলার বিরুদ্ধে প্রায় নয়টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি গত বছর দায়ের করা হয়েছে।” তবে হেফাজতে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ করেছেন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...