কোহলির সোয়েটারে ‘অনুষ্কা’ প্রেম! বিরুস্কা কেমিস্ট্রিতে মজে নেটপাড়া

Date:

Share post:

তাঁরা যেন একে অন্যের জন্যও তৈরি, বিচ্ছেদ আর সম্পর্ক ভাঙ্গনের দুনিয়ায় ‘হ্যাপিলি ম্যারিড’ বিরাট কোহলি – অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma) যেন আইডিয়াল প্রেমের গল্পের নায়ক-নায়িকা। বারবার সেটাই ধরা পড়ে সমাজমাধ্যমের নানা পোস্টে। তবে এবার তারকাজুটি নিজেরা কিছু পোস্ট করেননি বরং স্ত্রীর নামের আদ্যক্ষর লেখা সোয়েটার পরে ভিকের (VK) এয়ারপোর্টে ফেরার ভিডিও দেখে রিয়েল লাইফ ‘রব নে বানাদি জোড়ি’কে নিয়ে চর্চা বেড়েই চলেছে।

আর মাত্র চারদিন, তারপরেই শুরু হচ্ছে ভারত – নিউজিল্যান্ড ODI সিরিজ। তাই বিদেশে বর্ষবরণের আনন্দ উপভোগ করে দেশে ফিরলেন কিং কোহলি। বিমানবন্দরে তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। তবে হাসি মুখের বিরাটের গায়ে থাকা কালো সোয়েটার বা কার্ডিগান হঠাৎ সকলের নজর আসে। আসলে বাম দিকের হাতার কাছে লাল রঙের হার্ট শেপ দিয়ে ক্যালিগ্রাফিতে লেখা ‘A’। সেটা যে সহধর্মিণীর নামের আদ্যক্ষর তা নিয়ে কারোর সন্দেহ নেই। প্রিয় মানুষের উদ্দেশ্যে কোহলির এই আদুরে বার্তা মন জয় করেছে অনুরাগীদের।

 

 

spot_img

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...